লেটেস্ট নিউজ

শীর্ষে তুমুল কোন্দল, ফের কি গৃহযুদ্ধের মুখে আফগানিস্তান? – এবেলা

এবেলা ডেস্কঃ

তালিবানের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এবার প্রকাশ্যে। ফাঁস হওয়া এক অডিও টেপে সংগঠনের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজ়াদা নিজেই স্বীকার করেছেন যে, নেতৃত্বের কোন্দলে ভেঙে পড়তে পারে ইসলামিক আমিরশাহি। মূলত পাক সেনার মদতপুষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি এবং তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র তথা প্রতিরক্ষামন্ত্রী মহম্মদ ইয়াকুবের গোষ্ঠীর মধ্যে এই চরম সংঘাত শুরু হয়েছে। কান্দাহার বনাম কাবুল কেন্দ্রিক এই দ্বন্দ্বে কট্টরপন্থা ও উদারপন্থার লড়াই এখন তুঙ্গে।

আখুন্দজ়াদার অনুগত গোষ্ঠীটি আফগানিস্তানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে কঠোর শরিয়তি শাসনে রাখতে চায়। অন্যদিকে, ইয়াকুবের নেতৃত্বাধীন গোষ্ঠীটি নারী শিক্ষা ও আর্থিক সংস্কারের পক্ষে সওয়াল করছে। সম্প্রতি ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং পাকিস্তানের সামরিক হস্তক্ষেপ নিয়ে দুই পক্ষের বিরোধ চরম আকার ধারণ করেছে। শীর্ষ নেতাদের এই আধিপত্য প্রতিষ্ঠার লড়াই আফগানিস্তানকে পুনরায় এক ভয়াবহ অরাজকতা ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *