রাজশাহীতে বিএনপি-জামায়াত দ্বৈরথ: জয়-পরাজয়ে নির্ণায়ক হতে পারেন আওয়ামী ভোটাররা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজশাহীতে বিএনপি-জামায়াতের রাজনৈতিক লড়াই নতুন মোড় নিয়েছে। একসময়ের বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই জেলায় এবার জামায়াত শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে বিএনপি আধিপত্য ধরে রাখতে মরিয়া হলেও, জামায়াতের দাবি তারা একাধিক আসনে এগিয়ে রয়েছে। এই দ্বিমুখী লড়াইয়ে আওয়ামী লীগের ভোটাররাই শেষ পর্যন্ত জয়ের ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।
অন্যদিকে, কর্মসংস্থানের সংকট ও শিক্ষিত বেকারত্ব রাজশাহীর সাধারণ ভোটারদের প্রধান উদ্বেগের কারণ। নির্বাচনী প্রচারণায় জৌলুস কম থাকলেও ভোটাররা প্রার্থীদের ইশতেহার ও কর্মসংস্থানের প্রতিশ্রুতিকে গুরুত্ব দিচ্ছেন। জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনসহ অন্যান্য দল মাঠে থাকলেও মূল লড়াই দুই শিবিরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

