এক কাপ চা ৭৮০ আর পোহার দাম ১৫০০ টাকা, লস অ্যাঞ্জেলেসে বিহারি যুবকের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া – এবেলা
এবেলা ডেস্কঃ
বিদেশের মাটিতে ভারতীয় জলখাবারের স্বাদ পৌঁছে দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন বিহারের প্রভাকর প্রসাদ। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় স্টল দিয়ে তিনি চা ও পোহা বিক্রি করছেন। তবে তাঁর খাবারের আকাশছোঁয়া দাম শুনে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। সেখানে এক কাপ চায়ের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭৮২ টাকা এবং এক প্লেট পোহার দাম ১৫১২ টাকা। আকাশচুম্বী দাম হওয়া সত্ত্বেও বিদেশি গ্রাহকদের ভিড় উপচে পড়ছে তাঁর দোকানে।
সোশ্যাল মিডিয়ায় ‘বিহারী চাওয়ালা’ নামে পরিচিত প্রভাকর নিজের শিকড় ভোলেননি। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল পরিবেশে কুর্তা-পাজামা পরে সাবলীল হিন্দিতে কথা বলে খাবার পরিবেশন করেন তিনি। লম্বা চুল আর অদ্ভুত শারীরিক গঠনের জন্য অনেকেই তাঁকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করছেন। তাঁর আয়ের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। কেউ চড়া দামের সমালোচনা করলেও, অধিকাংশ মানুষ তাঁর কঠোর পরিশ্রম ও সাহসিকতার প্রশংসা করেছেন।

