‘ঠেলার নাম বাবাজি’, শিলিগুড়ির মহাকাল মন্দির ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ দিলীপের – এবেলা
এবেলা ডেস্কঃ
শিলিগুড়িতে প্রস্তাবিত রাজ্যের বৃহত্তম মহাকাল মন্দিরের শিলান্যাস ঘিরে সরগরম রাজনীতি। এই উদ্যোগকে ‘ভোটের রাজনীতি’ আখ্যা দিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, “ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে।” তাঁর দাবি, হিন্দু ভোট পেতেই তৃণমূল এখন মন্দিরে যাচ্ছে, যা সাধারণ মানুষ ঠিকই বুঝতে পারছে।
দিলীপ ঘোষ আরও জানান, বিজেপি সংস্কৃতির টানে মন্দির করে, ভোটের জন্য নয়। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বিরোধীদের দমনের অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দেন যে, আসন্ন নির্বাচনে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে সাধারণ মানুষ তৃণমূলকে যোগ্য জবাব দেবে। মহাকাল মন্দির নিয়ে এই রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।

