লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের তলবে হাজিরা লক্ষ্মীরতন শুক্লার – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ার (এসআইআর) অংশ হিসেবে নির্বাচন কমিশনের শুনানিতে হাজিরা দিলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। শনিবার হাওড়ার পিলখানায় প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত হন তিনি। মূলত তাঁর বাবার নাম সংক্রান্ত তথ্যের অসংগতি যাচাইয়ের জন্য কমিশন তাঁকে তলব করেছিল।

শুনানি শেষে বেরিয়ে প্রাক্তন এই ক্রীড়া প্রতিমন্ত্রী জানান যে তাঁর সিস্টেমের ওপর পূর্ণ আস্থা রয়েছে। তবে তিনি আবেদন করেছেন যেন এই প্রক্রিয়ায় কারও কোনো ক্ষতি না হয়। লক্ষ্মীরতন ছাড়াও অভিনেতা দেব এবং ক্রিকেটার মহম্মদ সামির মতো বিশিষ্ট ব্যক্তিদেরও একই প্রক্রিয়ায় ডেকে পাঠিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *