লেটেস্ট নিউজ

কেরালায় বাম দুর্গে ধস, সিপিআই ছেড়ে বিজেপিতে একঝাঁক নেতা-কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ

কেরালার বিধানসভা নির্বাচনের রণভল্ল বাজতেই বড়সড় ধাক্কা খেল ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)। মালাপ্পুরম জেলায় সিপিআই-এর একাধিক প্রভাবশালী নেতা ও সক্রিয় কর্মী পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। এই দলবদল দক্ষিণ ভারতের এই রাজ্যে পদ্ম শিবিরের শক্তিবৃদ্ধিতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

বিজেপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন সিপিআই মালাপ্পুরম জেলা কমিটির সদস্য পি অরুণ। তিনি শুধু জেলা স্তরের নেতাই নন, এআইওয়াইএফ-এর জেলা সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। গত পুরসভা নির্বাচনে এলডিএফ প্রার্থী হিসেবে লড়েছিলেন তিনি। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই মূলত স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। অরুণের পাশাপাশি সিপিআই-এর দুই সক্রিয় কর্মী মুকেশ ভেট্টুম্মাল এবং অশ্বথী ভিবি-ও আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে বাম শিবিরের এই ভাঙ্গন বিজেপির জন্য বড় অক্সিজেন। যেখানে বাম এবং কংগ্রেসের দ্বিমুখী লড়াই কেরালার চিরাচরিত ঐতিহ্য, সেখানে জেলা স্তরের নেতাদের পদ্ম শিবিরে যোগদান ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাকে আরও জোরালো করে তুলল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *