গুণমান পরীক্ষায় ফেল ৪৫ ওষুধের ব্যাচ, নিষিদ্ধ করল স্বাস্থ্য দফতর – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের ৪টি সংস্থাসহ বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক কো ম্পা নির ৪৫টি ওষুধের ব্যাচ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইনসহ পটাশিয়াম ক্লোরাইড ও ওআরএস-এর মতো জরুরি ওষুধ রয়েছে। ডিসেম্বর মাসে সংগৃহীত এই নমুনাগুলো কলকাতা ও গুয়াহাটির বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষার পর অকৃতকার্য ঘোষিত হয়।
স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তির মাধ্যমে বিতর্কিত ব্যাচগুলোর ওষুধ অবিলম্বে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে এই নির্দিষ্ট ব্যাচের ওষুধগুলো ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে। গত বছরের স্যালাইন-কাণ্ডের পর ফের সরকারি সংস্থার তৈরি সরঞ্জামের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

