নিষিদ্ধ হলেও ভোটে সক্রিয় আওয়ামী লীগ: বিএনপি-জামাতকে রুখতে বিশেষ বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু হলেও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ভার্চুয়ালি সক্রিয়। দলটি তাদের সমর্থকদের ভোট বর্জনের ডাক দিয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে বুথে যেতে হলে বিএনপি-জামাতকে ভোট না দিয়ে ব্যালট নষ্ট করার নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব।
আওয়ামী লীগের মতে, জামাত তাদের আদর্শিক শত্রু এবং বিএনপি মূল রাজনৈতিক প্রতিপক্ষ। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাত ও আওয়ামী লীগ বিরোধী এজেন্ডায় মত্ত বিএনপির অতীত কর্মকাণ্ড প্রচারের মাধ্যমে কর্মীদের সতর্ক করছে দলটি। মূলত উভয় দলকেই রুখতে মরিয়া তৃণমূলের নেতা-কর্মীরা।

