রূপার দামে রেকর্ড: কোন দেশে রয়েছে খনিজের বিশাল ভান্ডার? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্ববাজারে রূপার দাম আকাশছোঁয়া, ভারতীয় বাজারে যা প্রতি কেজিতে ৩ লক্ষ টাকা ছাড়িয়েছে। শিল্পক্ষেত্রে ব্যাপক চাহিদাপূর্ণ এই ধাতু উত্তোলনে শীর্ষে রয়েছে মেক্সিকো, যারা ২০২৪ সালে ৬,৩০০ মেট্রিক টন উৎপাদন করেছে। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন।
মজুদের দিক থেকে ১৪০,০০০ মেট্রিক টন নিয়ে বিশ্বে প্রথম স্থানে রয়েছে পেরু। তালিকায় এরপরই আছে অস্ট্রেলিয়া ও রাশিয়া। ভারত ও আর্জেন্টিনায় যথাক্রমে ৮,০০০ এবং ৬,৫০০ মেট্রিক টন রূপার মজুদ রয়েছে। মূলত তামা, দস্তা ও সোনার আকরিকের সাথেই এই মূল্যবান খনিজটি পাওয়া যায়।

