পাবনায় ত্রিমুখী সমীকরণ: ভোটযুদ্ধে বিএনপি-জামায়াত সংঘাতের ভয় – এবেলা
এবেলা ডেস্কঃ
পাবনার পাঁচটি আসনে আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কয়েকটি আসনে জামায়াত সুবিধাজনক অবস্থানে থাকলেও বিদ্রোহীতে জেরবার বিএনপি। এদিকে ঈশ্বরদীতে দুই পক্ষের সাম্প্রতিক সংঘর্ষে সাধারণ ভোটারদের মাঝে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।
উত্তপ্ত এই রাজনৈতিক পরিস্থিতিতে জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে আওয়ামী লীগের ভোট ব্যাংক। একদিকে রূপপুর প্রকল্প ঘিরে মাদক ও নারী নির্যাতনের মতো সামাজিক সংকট সমাধানের দাবি, অন্যদিকে কেন্দ্র দখলের ভয়—সব মিলিয়ে ভোটারদের মনে এখন একটাই প্রশ্ন, শান্তিপূর্ণ ভোট হবে তো?

