ভোটার তালিকায় হয়রানি: জেলা শাসকের দ্বারস্থ বামফ্রন্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ দিনাজপুরে ভোটার তালিকা সংশোধনের শুনানিতে চরম ভোগান্তির অভিযোগ তুলে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল জেলা বামফ্রন্ট। স্বল্প নোটিশে তলব এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার জেরে বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ভোটাররা বিপাকে পড়ছেন বলে দাবি করা হয়েছে।
সুষ্ঠু প্রক্রিয়ার স্বার্থে বামফ্রন্ট ছয় দফা দাবি পেশ করেছে। এতে পরিযায়ী শ্রমিকদের পরিবারের মাধ্যমে নথি জমা দেওয়ার সুযোগ এবং শুনানিতে প্রাপ্ত নথির রিসিভ কপি প্রদানের দাবি জানানো হয়। গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই প্রক্রিয়া স্বচ্ছ ও মানবিক করার আবেদন জানিয়েছেন বাম নেতৃত্ব।

