নিখোঁজ হওয়ার পর লিফট ডাক্টে রক্তাক্ত দেহ, এন্টালিতে চাঞ্চল্য! – এবেলা
এবেলা ডেস্কঃ
এন্টালির কনভেন্ট লেনে একটি নির্মীয়মাণ বহুতলের লিফট ডাক্ট থেকে এক নাবালকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে মায়ের সাথে ছাদে কাপড় তুলতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশুটি। পরে পুলিশ তল্লাশি চালিয়ে বিল্ডিংয়ের ভেতরে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। উঁচু থেকে পড়ার কারণে মাথায় গুরুতর চোট লেগেছে বলে অনুমান করা হচ্ছে। নির্মীয়মাণ ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না, তা খতিয়ে দেখছে এন্টালি থানার পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

