লেটেস্ট নিউজ

শীর্ষক: শুভেন্দুর রক্ষাকবচ: হাইকোর্টের বড় নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

চন্দ্রকোনায় কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। একইসঙ্গে এই হামলার ঘটনায় রাজ্য এবং সিআরপিএফ-এর কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের হলে গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হন তিনি। ইতিপূর্বে আদালত তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করলেও, বর্তমান পরিস্থিতিতে নতুন করে আইনি সুরক্ষা পেলেন এই বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *