১২ ফেব্রুয়ারি: একই দিনে জোড়া ভোট, মানতে হবে যে নিয়ম – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের একই সঙ্গে দুটি আলাদা ব্যালট প্রদান করা হবে। সংসদ নির্বাচনের জন্য সাদাকালো এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের জন্য থাকবে গোলাপি রঙের ব্যালট।
কমিশন স্পষ্ট করেছে, কোনো ভোটার একটি মাত্র ব্যালট নেওয়ার সুযোগ পাবেন না; তাকে দুটি ব্যালটই সংগ্রহ করে নির্ধারিত গোপন বুথে সিল দিতে হবে। ভোট প্রদান শেষে উভয় ব্যালটই একই স্বচ্ছ বাক্সে ফেলতে হবে। যদি কেউ কোনো ব্যালটে ভোট না দিয়ে ফাঁকা রাখেন, তবে নিয়ম অনুযায়ী সেটি বাতিল বলে গণ্য হবে।

