লেটেস্ট নিউজ

২০২৬ সালেই কি বিশ্বজয় করবে ভারত নাকি আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে ধ্বংসলীলা জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ

বুলগেরিয়ার বিখ্যাত অন্ধ ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার একের পর এক চাঞ্চল্যকর পূর্বাভাস ঘিরে বিশ্বজুড়ে শোরগোল শুরু হয়েছে। তাঁর গণনা অনুযায়ী, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ ধস নামতে পারে, যার রেশ ধরে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই মহাপ্রলয়ের ফলে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর আধিপত্য খর্ব হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এই চরম সংকটের মাঝেও আশার আলো দেখিয়েছেন বাবা ভাঙ্গা। তাঁর মতে, পশ্চিমা দেশগুলোর পতনের পর এশিয়ার একটি দেশ বিশ্বের নিয়ন্তা হয়ে উঠবে, যার কেন্দ্রবিন্দুতে থাকবে ভারত।

অতীতে ৯/১১ হামলা বা বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়ার মতো বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় বর্তমান সময়ে ভারতের বিশ্বশক্তি হয়ে ওঠার এই সম্ভাবনা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর অনুসারীদের দাবি, যুদ্ধের পর ভারতের আধ্যাত্মিক ও অর্থনৈতিক শক্তিই বিশ্বকে নতুন দিশা দেখাবে। যদিও এই পূর্বাভাস ঘিরে সাধারণ মানুষের মনে একই সাথে আতঙ্ক ও কৌতূহল বাড়ছে। আপাতত ২০২৬ সালের সম্ভাব্য ভূ-রাজনৈতিক পরিবর্তনের দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল, যা ভারতের ভাগ্য নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *