লেটেস্ট নিউজ

‘অন্য কেউ জিতুক চাইনি, তবে আরসিবি যোগ্য দল হিসেবেই জিতেছে’, মন জিতলেন ধোনি – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ঐতিহাসিক জয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে ভক্তদের প্রশ্নের জবাবে ধোনি জানান, একজন সিএসকে সদস্য হিসেবে তিনি কখনোই অন্য কোনো দলের হাতে ট্রফি দেখতে চাননি। তবে দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে আরসিবির এই জয়কে তিনি সম্মান জানিয়েছেন।

ধোনি বলেন, “আমি যতক্ষণ চেন্নাই সুপার কিংসের অংশ, ততক্ষণ অন্য কোনো দলের শিরোপা জয় মেনে নেওয়া কঠিন। তবে আরসিবি এই ট্রফির জন্য বহু বছর অপেক্ষা করেছে। তারা দারুণ ক্রিকেট খেলে নিজেদের স্বপ্ন পূরণ করেছে, তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল।”

তিনি আরও যোগ করেন, “খেলার মাঠে আমরা সবসময় নিজেদের দলের জয় চাই, কিন্তু ফলাফল সবসময় পক্ষে আসে না। হার থেকেও অনেক কিছু শেখার আছে।” উল্লেখ্য, ২০২৫ সালের ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় কোহলির আরসিবি। অন্যদিকে, সেবার প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল চেন্নাই।

আগামী ২০২৬ মরশুমের জন্য ইতিমধ্য়েই কোমর বেঁধে নেমেছে চ্যাম্পিয়ন আরসিবি। নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটি টাকায় দলে নেওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফিকে অন্তর্ভুক্ত করে নিজেদের বোলিং বিভাগ আরও শক্তিশালী করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *