নবগ্রামে পুলিশ-মাফিয়া আঁতাত? প্রকাশ্যেই চলছে মাটি লুট – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের নবগ্রামের অমৃতকুণ্ডু অঞ্চলে দিনরাত অবাধে চলছে অবৈধ মাটি কাটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় মাটি মাফিয়ারা সক্রিয় থাকলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককেও হুমকির মুখে পড়তে হয়েছে।
নির্বিচারে মাটি কাটায় কৃষিজমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, তৈরি হচ্ছে মরণফাঁদ। মাফিয়াদের দাপটে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হলেও পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

