লেটেস্ট নিউজ

গ্রিনল্যান্ডে বাড়ি কিনলেও কি হতে পারবেন না জমির মালিক? জানুন আসল রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্রিনল্যান্ডে বাড়ি কেনার স্বপ্ন থাকলেও জমির মালিকানা পাওয়া আসাম্ভব। দ্বীপরাষ্ট্রটিতে সমস্ত জমি সরকারি মালিকানাধীন, যেখানে ব্যক্তিগত মালিকানার কোনো সুযোগ নেই। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে কেবল জমি ব্যবহারের অধিকার দিয়ে থাকে, তবে এর মূল স্বত্ব সর্বদা রাষ্ট্রের হাতেই সংরক্ষিত থাকে। মূলত জমি মজুত রাখা এবং বিদেশি দখলদারিত্ব রোধ করতেই এই কঠোর আইনি কাঠামো কার্যকর করা হয়েছে।

বিদেশিদের জন্য গ্রিনল্যান্ডে আবাসন গড়ার নিয়ম আরও জটিল। এখানে কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের আগে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি থাকা বাধ্যতামূলক। বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে গ্রিনল্যান্ড নিয়ে বিভিন্ন সময়ে আসা বার্তার পর স্থানীয় প্রশাসন জমি সুরক্ষায় আরও সজতর্ক অবস্থান নিয়েছে। সমষ্টিগত স্বার্থ রক্ষায় গৃহীত এই ব্যবস্থার ফলে গ্রিনল্যান্ডে আবাসন খাতে লগ্নি করা এখন অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *