লেটেস্ট নিউজ

ডিএ বেড়ে হতে পারে ৬৩ শতাংশ: বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ

অষ্টম বেতন কমিশন চালুর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ অন্তত দু’বার বাড়তে পারে। শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক অনুযায়ী, আগামী জানুয়ারিতেই প্রথম দফার ঘোষণা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ডিসেম্বরের পরিসংখ্যানে ডিএ ৫৮ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছোতে পারে।

মহার্ঘ ভাতার এই বৃদ্ধির সাথে সরাসরি যুক্ত হবে পরিবহণ ভাতা বা টিএ। সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনে ডিএ ৬৩ শতাংশ হলে কর্মচারীদের সর্বনিম্ন টিএ বেড়ে দাঁড়াবে ২,৯৩৪ টাকা। শ্রম মন্ত্রক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এআইসিপিআই সূচক প্রকাশ করলে ৫০ লক্ষেরও বেশি কর্মীর প্রাপ্তির চিত্রটি আরও স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *