লেটেস্ট নিউজ

৫০০ জয়ের অনন্য রেকর্ড সিন্ধুর, ইন্দোনেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ভারতের গর্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৫০০ টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের লিন হয়মার্ক কায়ার্সফেল্টকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন পিভি সিন্ধু। ২১-১৯, ২১-১৮ ফলে এই জয়ের মাধ্যমেই কেরিয়ারের ৫০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

প্রথম ভারতীয় এবং বিশ্বের ষষ্ঠ মহিলা শাটলার হিসেবে এই বিরল নজির গড়লেন সিন্ধু। চোট সারিয়ে ফিরে আসা এই তারকা আরও অন্তত দুই বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে বিডব্লুএফ ট্যুরে তাঁর জয়ের সংখ্যা ৪৫৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *