ডোডায় ভয়াবহ দুর্ঘটনা: খাদে সেনার গাড়ি, মৃত ১০ – এবেলা
এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের ডোডায় নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে গেল সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ গাড়ি। পাহাড়ি চেকপোস্টের দিকে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করে ত্রাণকারী দল।
গুরুতর আহত ১০ সেনাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগরে এয়ারলিফট করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। দুর্গম এলাকা ও সাম্প্রতিক জঙ্গি তৎপরতার কারণে ওই অঞ্চলে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

