লেটেস্ট নিউজ

গ্যারান্টি ছাড়াই ২০ লাখ টাকা ঋণ! জানুন মুদ্রা যোজনার সুবিধা – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণের সীমা ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে। এখন ছোট ব্যবসার পাশাপাশি ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস সেন্টারের জন্য বড় অঙ্কের পুঁজি পাওয়া সম্ভব। শিশু, কিশোর, তরুণ ও তরুণ প্লাস—এই চারটি বিভাগে ভাগ করা হয়েছে ঋণের পরিমাণকে।

যেকোনো ভারতীয় নাগরিক প্রয়োজনীয় নথি ও ব্যবসায়িক পরিকল্পনা জমা দিয়ে এই ঋণের আবেদন করতে পারেন। সরকারি বা বেসরকারি ব্যাঙ্কের শাখা এবং অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। সঠিক সময়ে কিস্তি পরিশোধ করলে ভবিষ্যতে আরও বড় ঋণ পাওয়ার সুযোগও তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *