লেটেস্ট নিউজ

জঙ্গলে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য কোটি টাকার ইনামঘোষিত শীর্ষ মাওবাদী নেতা অনলসহ খতম ১৫ – এবেলা

এবেলা ডেস্কঃ

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্দা বনের কুমদি এলাকায় বৃহস্পতিবার এক রুদ্ধশ্বাস অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতের নিরাপত্তা বাহিনী। সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়নের জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১৫ জন মাওবাদীর। নিহতদের তালিকায় রয়েছে শীর্ষ নকশাল নেতা অনল দা ওরফে পাতিরাম মাঞ্জির নাম, যার মাথার ওপর সরকার ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ১৯৮৭ সাল থেকে ভারতে মাওবাদী কার্যকলাপে অত্যন্ত সক্রিয় ছিল এই দুর্ধর্ষ নেতা।

নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়েই এদিন সারান্দার গভীর জঙ্গলে অভিযান চালান জওয়ানরা। এলাকা ঘিরে ফেললে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ লড়াইয়ের পর অনলসহ ১৫ জনের দেহ উদ্ধার করা হয়। এই বড় মাপের অভিযানের ফলে মাওবাদী সংগঠনে বড়সড় ধস নামল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *