৫ দিন বন্ধ সোদপুর ফ্লাইওভার: জানুন বিকল্প রুট – এবেলা
এবেলা ডেস্কঃ
সোদপুর রেলওয়ে ফ্লাইওভারের সংস্কারের জন্য আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ৫ দিন যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিয়ারিং পরিবর্তন ও জয়েন্টের কাজ শেষে এবার রাস্তা বিটুমিনাস ও ম্যাস্টিং করার সিদ্ধান্ত নিয়েছে পিডব্লিউডি। আগামী ২৮ জানুয়ারি থেকে সেতুটি সাধারণের জন্য ফের খুলে দেওয়া হবে।
এই সময়ে ভারী যানবাহন বিটি রোডের গির্জা মোড় থেকে আট নম্বর রেল গেট ও কাঁচকল মোড় হয়ে চলাচল করবে। ছোট গাড়ি যাতায়াত করবে রামচন্দ্রপুর রোড দিয়ে। জলহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে জানিয়েছেন, দ্রুত কাজ শেষ করতেই সেতুটি পুরোপুরি বন্ধ রেখে মেরামতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

