ডায়াবেটিসে মাংস: চিকেন না মাটন, কোনটি বেশি নিরাপদ? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতে বর্তমানে ডায়াবেটিস এক ভয়াবহ আকার ধারণ করেছে। রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে পড়লে তা হৃদরোগ ও কিডনির সমস্যার মতো বড় ঝুঁকি তৈরি করে। তাই এই রোগীদের ক্ষেত্রে সঠিক ডায়েট মেনে চলা অত্যন্ত জরুরি। মাংস খাওয়ার ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের মনে প্রায়ই প্রশ্ন জাগে— চিকেন না মাটন, কোনটি তাদের স্বাস্থ্যের জন্য ভালো?
মাটন (রেড মিট): মাটন আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি-১২ সমৃদ্ধ হলেও এতে স্যাচুরেটেড ফ্যাট বা আসাম্পৃক্ত চর্বির পরিমাণ অনেক বেশি। অতিরিক্ত রেড মিট খেলে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, যা টাইপ-২ ডায়াবেটিস ও হার্টের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই চিকিৎসকরা মাটন যতটা সম্ভব কম খাওয়ার পরামর্শ দেন।
চিকেন (হোয়াইট মিট): ডায়াবেটিস রোগীদের জন্য চিকেন অনেক বেশি নিরাপদ। এতে প্রচুর প্রোটিন থাকলেও চর্বির পরিমাণ বেশ কম। চিকেনের গ্লাইসেমিক ইনডেক্স (GI) কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না। তাই বিশেষজ্ঞরা প্রোটিনের উৎস হিসেবে চিকেনকেই বেছে নিতে বলেন।
রান্নার পদ্ধতি: তবে মাংস নির্বাচনের পাশাপাশি রান্নার পদ্ধতিও খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তেল বা মশলায় কষানো মাংস শরীরের ক্ষতি করে। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভাজা মাংসের বদলে সেদ্ধ, গ্রিল করা বা নামমাত্র তেলে রান্না করা মাংস খাওয়া সবচেয়ে উপকারী।

