লেটেস্ট নিউজ

দশ বছর আগে কেনা সস্তা লাভ ইনস্যুরেন্স বদলে দিল ভাগ্য বিয়ের পরই লাখপতি দম্পতি – এবেলা

এবেলা ডেস্কঃ

চিনের শানসি প্রদেশের বাসিন্দা দুই কলেজ পড়ুয়া উ এবং ওয়াং প্রায় দশ বছর আগে একটি অদ্ভুত বিমা কিনেছিলেন। ২০১৬ সালে মাত্র ১৯৯ ইউয়ান খরচ করে কেনা সেই ‘লাভ ইনস্যুরেন্স’ আজ তাঁদের হাতে তুলে দিল বিশাল অঙ্কের অর্থ। চীনের ওই তরুণী যখন ডিসকাউন্টে এই বিমাটি কেনেন, তখন তাঁর প্রেমিকের ধারণা ছিল এটি হয়তো কোনো প্রতারণা। বিমার শর্ত ছিল, পলিসি কেনার তৃতীয় বছর থেকে পরবর্তী দশ বছরের মধ্যে যদি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন, তবেই মিলবে বিশেষ পুরস্কার।

দীর্ঘ এক দশকের প্রেম কাটিয়ে ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন এই জুটি। বিমার শর্তানুযায়ী পুরস্কার হিসেবে ১০ হাজার গোলাপ বা অর্ধেক ক্যারাটের হিরের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ ছিল তাদের কাছে। তবে শেষ পর্যন্ত তারা ১ লাখ ৩০ হাজার টাকারও বেশি মূল্যের নগদ অর্থ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। দীর্ঘস্থায়ী সম্পর্কের এই সাফল্যের গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা একে বিশ্বাস এবং ধৈর্যের সেরা পুরস্কার হিসেবে অভিহিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *