লেটেস্ট নিউজ

সরস্বতী পুজোয় কোনও গোলমাল নয় যাদবপুরে, নির্দেশ হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, পুজোর দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রাজ্য প্রশাসন ও যাদবপুর থানাকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

যাদবপুর নিয়ে চলমান একটি মামলার প্রেক্ষিতে এদিন আদালত এই নির্দেশ দেয়। পাশাপাশি, ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়েও বড় আপডেট দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা আদালতকে জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যেই সিসিটিভি বসানোর সমস্ত কাজ সম্পন্ন করা হবে। মূলত ছাত্রমৃত্যুর ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ও পর্যাপ্ত পুলিশি প্রহরার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *