২৬টি কবিতায় কড়া জবাব মমতার! বইমেলার মঞ্চে বিস্ফোরক মুখ্যমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা বইমেলার মঞ্চে এজেন্সি ও এসআইআর-এর (SIR) বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে তিনি জানান, এই পরিস্থিতির প্রতিবাদে তিনি ‘স্যার’ নামে ২৬টি কবিতা লিখেছেন। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন, অতীতে তাঁর আঁকা ছবি নিয়ে প্রদর্শনী করায় সিবিআই তদন্তের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।
নিজের স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী জানান, তিনি সরকারি বেতন বা পেনশন নেন না; বইয়ের রয়্যালটিই তাঁর একমাত্র আয়। বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে তিনি স্পষ্ট করেন, মানুষের সেবায় তাঁর কাজ অব্যাহত থাকবে। এবার বইমেলায় তাঁর ৯টি নতুন বই প্রকাশিত হচ্ছে, যা মিলিয়ে তাঁর মোট প্রকাশনা সংখ্যা দাঁড়াচ্ছে ১৬২-তে।

