এআই বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত, দাউসে বড় ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের – এবেলা
এবেলা ডেস্কঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বিশ্ব মানচিত্রে ভারত এখন আর অনুসরণকারী নয় বরং চালকের আসনে বসতে প্রস্তুত। সুইৎজ়ারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার ব্লু-প্রিন্ট পেশ করেছেন। আইএমএফ-এর র্যাঙ্কিং উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, প্রযুক্তির এই লড়াইয়ে ভারত এখন প্রথমসারির শক্তি। ভারতের লক্ষ্য কেবল এআই ব্যবহার করা নয় বরং এই প্রযুক্তির বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত হওয়া।
বিশ্বমঞ্চে মন্ত্রী ভারতের নিজস্ব ‘পঞ্চস্তরীয়’ এআই মডেল তুলে ধরেন, যার মাধ্যমে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার মতো ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। এই মডেলে দেশীয় প্রযুক্তিতে মডেল তৈরি, জিপিইউ ক্রয়ে সরকারি ভর্তুকি, কঠোর তথ্য সুরক্ষা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অশ্বিনী বৈষ্ণবের মতে, ভারত এখন প্রযুক্তির ক্ষেত্রে সম্পূর্ণ আত্মনির্ভর এবং বিশ্বের কাছে একটি রোল মডেল হয়ে ওঠার পথে দ্রুত এগিয়ে চলেছে।

