অটল পেনশন যোজনার মেয়াদ বৃদ্ধি! – এবেলা
এবেলা ডেস্কঃ
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও স্বল্প আয়ের মানুষের জন্য বড় সুখবর দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা অটল পেনশন যোজনার (APY) মেয়াদ ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত বাড়ানোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
২০১৫ সালে চালু হওয়া এই জনপ্রিয় প্রকল্পের সাফল্য বজায় রাখতে প্রচারমূলক কার্যক্রম এবং গ্যাপ ফান্ডিংয়ের সুবিধাও অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সাধারণ মানুষের বার্ধক্যকালীন সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই সরকারের এই পদক্ষেপ। এর ফলে দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ দীর্ঘমেয়াদী পেনশনের নিশ্চয়তা পাবেন।

