লেটেস্ট নিউজ

বিডিও অফিস ভাঙচুর: এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

ফারাক্কায় বিডিও অফিস তাণ্ডবের ঘটনায় বড়সড় বিপাকে তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকলেও, এবার সরাসরি নির্বাচন কমিশনের কোপে পড়লেন তিনি। আজ বিকেল ৫টার মধ্যে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে কমিশনকে রিপোর্ট পাঠানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি দপ্তরে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিধায়কের সরাসরি নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তি বাড়ল শাসক শিবিরের। জেলা নির্বাচনী আধিকারিককে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, আইন শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *