ভারত ছাড়া আসাম্পূর্ণ ইউরোপ! প্রজাতন্ত্র দিবসেই দিল্লিতে বড় ধামাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্ব রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাব স্বীকার করে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ভারতকে ছাড়া তাদের কৌশলগত অবস্থান আসাম্পূর্ণ। এই লক্ষ্যে আগামী ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ইইউ শীর্ষ নেতারা প্রধান অতিথি হিসেবে দিল্লি আসছেন। এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিরক্ষা ও অর্থনীতির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করতে চলেছে।
প্রস্তাবিত এই সম্মেলনে নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনে একাধিক গুরুত্বপূর্ণ মেগা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত মহাসাগরে চীনের আধিপত্য রুখতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে ইউরোপ এখন ভারতকে প্রধান অংশীদার মনে করছে। এই শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ বেইজিং ও ইসলামাবাদের জন্য এক কঠোর বার্তা হিসেবে গণ্য হচ্ছে।

