লেটেস্ট নিউজ

নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণ-প্রসন্নর ৫৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি – এবেলা

এবেলা ডেস্কঃ

স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও মিডলম্যান প্রসন্ন রায়ের প্রায় ৫৭ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তির তালিকায় রয়েছে রাজারহাট, নিউটাউন, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের একাধিক বিলাসবহুল ভিলা, ফ্ল্যাট এবং জমি।

তদন্তকারী সংস্থার দাবি, অযোগ্য প্রার্থীদের থেকে তোলা টাকায় এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল। জীবনকৃষ্ণ সাহা টাকা তোলার মূল দায়িত্বে ছিলেন এবং প্রসন্ন রায় প্রধান মিডলম্যান হিসেবে কাজ করতেন। এই মামলায় এ পর্যন্ত মোট ৬৯৮ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করল ইডি। বর্তমানে ঘটনার আরও গভীরে পৌঁছাতে তদন্ত জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *