নীতিনকে নিয়ে কী ভাবছে BJP? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিহারের পাঁচবারের বিধায়ক নীতিন নবীন। তাঁর এই নতুন ভূমিকার পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে যে, দল কি তাঁকে এবার রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করবে? তবে দলীয় সূত্রের খবর অনুযায়ী, বিজেপি এখনই তেমন কোনো পদক্ষেপ করার পরিকল্পনা করছে না। বরং তাঁকে বিহারের বিধায়ক হিসেবেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিহার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। এই অধিবেশনে নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে নীতিন নবীন সশরীরে অংশগ্রহণ করতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে কৌতূহল ও প্রশ্ন দেখা দিয়েছে। বিহারের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই নেতার পরবর্তী পদক্ষেপ এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে এখন নজর রাখছে রাজনৈতিক বিশ্লেষকরা।

