মমতার ‘উস্কানি’তে কাজ করা আসাম্ভব! সুপ্রিম কোর্টে বিস্ফোরক নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজে আধিকারিকরা গুরুতর হুমকি ও বাধার মুখে পড়ছেন বলে সুপ্রিম কোর্টে অভিযোগ জানাল নির্বাচন কমিশন। হলফনামায় কমিশন দাবি করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক ‘উস্কানিমূলক’ বক্তব্য পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। এমনকি মন্ত্রীদের প্রকাশ্য হুমকি ও পুলিশের নিষ্ক্রিয়তা কর্মীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে।
সুপ্রিম কোর্টে কমিশন জানায়, ১৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কলকাতায় নির্বাচনী দফতরে ভাঙচুর ও আধিকারিকদের ঘেরাও করার মতো ঘটনাও ঘটেছে। সুষ্ঠুভাবে তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করতে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছে নির্বাচন কমিশন।

