অষ্টম বেতন কমিশনের আগেই কি বেতন বাড়ছে সরকারি কর্মীদের? – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বাজেট ২০২৬-এ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়সড় চমক আসতে পারে। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৫-এর মাধ্যমে বেতনভোগীদের হাতে বাড়তি টাকা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই নতুন আইনে কর কাঠামো সহজতর করে বিভিন্ন সেকশনকে একত্রিত করা হচ্ছে, যা কর্মীদের কর সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন সিডিউল ভিত্তিক কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন, এইচআরএ এবং এলটিএ-এর মতো ভাতায় বড় ছাড় মিলতে পারে। এতে সরাসরি ইনহ্যান্ড স্যালারি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন কর্মীরা। পুরনো জটিল আইন বদলে যাওয়ায় আগামী এপ্রিল থেকেই স্বচ্ছ ও সুবিধাজনক কর ব্যবস্থার সুবিধা ভোগ করতে পারবেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।

