বিজেপির নয়া চাণক্যদের বঙ্গ সফর: নজরে বিধানসভা ভোট – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে প্রথমবার রাজ্যে আসছেন নীতিন নবীন। আগামী ২৭ জানুয়ারি দু’দিনের সফরে কলকাতায় পা রাখবেন তিনি। দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তাঁর এই বর্ধমান ও কলকাতা সফর চূড়ান্ত হয়েছে। শমীক ভট্টাচার্য জানিয়েছেন, মূলত সাংগঠনিক শক্তি ঝালিয়ে নিতেই নীতিনের এই তাৎপর্যপূর্ণ বঙ্গ আগমন।
নীতিন ফিরতেই ৩০ জানুয়ারি রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনও জনসভা নয়, শাহের লক্ষ্য নির্বাচনী রণকৌশল নির্ধারণ করা। ফেব্রুয়ারির শেষে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা থাকায়, কেন্দ্রীয় নেতাদের এই জোড়া সফর রাজ্য বিজেপির ভবিষ্যৎ এবং রণনীতি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

