লেটেস্ট নিউজ

শীঘ্রই কি বেকারত্ব বাড়বে? সতর্কবার্তা বিল গেটসের! – এবেলা

এবেলা ডেস্কঃ

মাইক্রোসফ্ট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করেছেন যে, আগামী চার-পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রভাবে চাকরির বাজারে আমূল পরিবর্তন আসবে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি জানান, হোয়াইট কলার থেকে ব্লু কলার—সব ক্ষেত্রেই নিয়োগ প্রক্রিয়া বদলে যাবে এবং দ্রুত কর্মসংস্থান কমার ঝুঁকি বাড়ছে।

গেটস রোগভোগ ও শিক্ষাক্ষেত্রে AI-এর বিপ্লবের প্রশংসা করলেও আর্থিক বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, সরকার এখনই কার্যকর পদক্ষেপ না নিলে মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ ও সুযোগ কেন্দ্রীভূত হতে পারে। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কল সেন্টারের মতো ক্ষেত্রগুলোতে ইতিমধ্যেই এই প্রযুক্তির প্রভাব পড়তে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *