লেটেস্ট নিউজ

ভোটের মুখে নবান্নে বড় রদবদল: ১৪০টি নতুন পদ নিয়ে তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটিয়ে যুগ্ম ও বিশেষ সচিব স্তরে ১৪০টি নতুন পদ তৈরির নির্দেশিকা জারি করেছে নবান্ন। এর মধ্যে বিশেষ সচিব পদে ৪০টি এবং যুগ্ম সচিব পদে ১০০টি নতুন পদ অনুমোদিত হয়েছে। নবান্নের দাবি, দীর্ঘদিনের বকেয়া পদোন্নতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নির্বাচনের ঠিক আগে আমলা স্তরে এই ব্যাপক সংস্কার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, সাধারণ নিয়োগ বন্ধ থাকলেও ভোটের মুখে আমলাদের ক্ষোভ প্রশমিত করে রাজনৈতিক ফায়দা তুলতেই এই পদক্ষেপ। এই সিদ্ধান্তের ফলে ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ) ক্যাডারের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *