গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মেকওভার: পিছু হঠল আমেরিকা? – এবেলা
এবেলা ডেস্কঃ
গ্রিনল্যান্ড ইস্যুতে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে তিনি ইউরোপীয় দেশগুলোর ওপর থেকে শতকোটি ডলারের শুল্ক হুমকি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ন্যাটো মহাসচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড দখলে কোনো যুদ্ধের প্রয়োজন নেই, বরং আলোচনার মাধ্যমেই ভবিষ্যৎ ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে।
এই নাটকীয় পরিবর্তনে ডেনমার্কসহ ইউরোপীয় দেশগুলো সাময়িক স্বস্তি পেলেও সজাগ রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে পাল্টা বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। একদিকে আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের নজর, অন্যদিকে গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ—সব মিলিয়ে ট্রাম্পের এই কৌশলগত অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

