লেটেস্ট নিউজ

সরস্বতী পুজোয় কি জাঁকিয়ে শীত? জানাল হাওয়া অফিস – এবেলা

এবেলা ডেস্কঃ

চলতি সপ্তাহেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সরস্বতী পুজোর সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা শীত ও কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া শুষ্ক ও উষ্ণ হয়ে উঠবে। ফলে পুজোর আনন্দ চললেও কনকনে ঠান্ডা উপভোগের সম্ভাবনা কার্যত নেই।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও ভোরের দিকে কুয়াশা দেখা যাবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। ফলে সব মিলিয়ে এবার সরস্বতী পুজোয় হাড়কাঁপানো শীতের বদলে মনোরম বসন্তের আমেজই বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *