লেটেস্ট নিউজ

রাজ্য বাজেটে কি সপ্তম বেতন কমিশন ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ সরকার! – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় নতুন বাজেট পেশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই বাজেটে সপ্তম বেতন কমিশন নিয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন প্রদান করছে, তবে দীর্ঘদিনের দাবি মেনে এবার বেতন কাঠামোয় পরিবর্তনের আশা করছেন কর্মীরা।

যদিও রাজ্য সরকার বেতন বাড়ানোর পথে হাঁটলে কর্মচারীরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন, তবুও কেন্দ্রীয় কাঠামোর সঙ্গে বৈষম্য নিয়ে সংশয় কাটছে না। কেন্দ্র যেখানে অষ্টম বেতন কমিশন ঘোষণার প্রস্তুতি নিচ্ছে, সেখানে রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হলেও দুই ক্ষেত্রের বেতনের ফারাক থেকেই যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে বাজেটে শেষ পর্যন্ত কী চমক থাকে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *