শহরে বইয়ের জোয়ার: আজ উদ্বোধন ৪৯তম কলকাতা বইমেলার – এবেলা
এবেলা ডেস্কঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ পর্দা উঠছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের সেন্ট্রাল পার্কে চলবে এই মেগা আয়োজন। এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। মুখ্যমন্ত্রী ৪৯ বার ঘণ্টা বাজিয়ে মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন, যেখানে দেশি-বিদেশি অসংখ্য সাহিত্যিক উপস্থিত থাকবেন।
দর্শনার্থীদের বাড়তি ভিড় সামলাতে বিধাননগর কমিশনারেট নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে। মোতায়েন থাকছে পুলিশের ছয়টি বিশেষ বাহিনীসহ এক হাজারেরও বেশি পুলিশ কর্মী। মেট্রো সংযোগ সহজ হওয়ায় এবার রেকর্ড ভিড় আশা করছে গিল্ড। বইপ্রেমীদের সুবিধার্থে সিসিটিভি নজরদারি এবং সাদা পোশাকের পুলিশি টহল জোরদার করা হয়েছে।

