লেটেস্ট নিউজ

বিদায়ে কিংবদন্তি নরম্যান গিফোর্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও বাঁ-হাতি স্পিনার নরম্যান গিফোর্ড ৮৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর এই তারকা ক্রিকেটারের জীবনাবসান ঘটে। তাঁর প্রয়াণে আন্তর্জাতিক ক্রিকেট ও কাউন্টি মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ কেরিয়ারে তিনি ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্ট এবং ওয়ানডে খেলেছেন। ৪৪ বছর বয়সে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটিয়ে ওয়ানডে ইতিহাসের বয়োজ্যেষ্ঠ অধিনায়কের রেকর্ড গড়েন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১,৬১৫টি উইকেটের মালিক গিফোর্ড ১৯৭৫ সালে ‘উইজডেন বর্ষসেরা’ ক্রিকেটারের সম্মানও পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *