লেটেস্ট নিউজ

SIR নোটিশ পেতেই মৃত্যু বৃদ্ধের: রাজ্যে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

এসআইআর (SIR) শুনানির নোটিশ পেয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মাদারতলা গ্রামের বাসিন্দা সহর আলী মণ্ডলের। পরিবারের দাবি, বুধবারের শুনানিতে হাজিরার নির্দেশে মানসিক চাপে ছিলেন ওই বৃদ্ধ। এই ঘটনাকে কেন্দ্র করে ফের কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে কড়াভাবে এসআইআর প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ দিয়েছে। ভোটার তালিকায় অসঙ্গতি দূর করতে এই পদক্ষেপ নেওয়া হলেও, তৃণমূলের অভিযোগ এই প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। অন্যদিকে, বিজেপি এই মৃত্যুর সাথে সরাসরি সংযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *