লেটেস্ট নিউজ

পার্ক সার্কাস মার্কেট নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার, নতুন রূপে সাজাতে নামছে বিশেষজ্ঞ সংস্থা – এবেলা

এবেলা ডেস্কঃ

জরাজীর্ণ পার্ক সার্কাস মার্কেট ভেঙে আধুনিক বহুতল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে কলকাতা পুরসভা। দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকা এই বাজারটির পুনর্গঠনের আগে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে ‘ফিজিবিলিটি রিপোর্ট’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রিপোর্টে নতুন ভবনের উচ্চতা, নির্মাণ ব্যয় এবং বর্তমান দোকানদারদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য থাকবে। বিশেষ করে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো জনবহুল এলাকায় পুরনো ভবনগুলি বাঁচিয়ে কীভাবে বেসমেন্ট বা পার্কিং তৈরি করা সম্ভব, তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ সংস্থাটি।

প্রকল্পটি নিয়ে বর্তমানে পুরসভা ও ব্যবসায়ীদের মধ্যে পুনর্বাসন সংক্রান্ত মতপার্থক্য তৈরি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, প্রত্যেককে ভবনের একতলায় জায়গা দিতে হবে, যা বর্তমান জমি ও বিল্ডিং আইন অনুযায়ী প্রায় আসাম্ভব বলে মনে করছেন পুর-ইঞ্জিনিয়াররা। বাজারের প্রায় ৪০০ জন দোকানদারকে কীভাবে একাধিক তলায় সুশৃঙ্খলভাবে পুনর্বাসন দেওয়া যায়, তার চূড়ান্ত নকশা এই রিপোর্টের ভিত্তিতে তৈরি হবে। আপাতত ময়দানের একাংশে অস্থায়ী স্টল তৈরির পরিকল্পনা থাকলেও ব্যবসায়ীদের আপত্তির কারণে প্রক্রিয়াটি ঝুলে রয়েছে। ফিজিবিলিটি রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *