বিনা তেলে যোগাসনের ম্যাজিক, থাই মাসাজের অবিশ্বাস্য গুণাগুণ জানলে অবাক হবেন – এবেলা
এবেলা ডেস্কঃ
থাইল্যান্ড ভ্রমণের আনন্দ থাই মাসাজ ছাড়া আসাম্পূর্ণ থেকে যায়। সাধারণ মাসাজের তুলনায় এটি সম্পূর্ণ আলাদা কারণ এতে কোনো তেলের ব্যবহার হয় না, বরং মেঝেতে ম্যাট বিছিয়ে পোশাক পরিহিত অবস্থায় থেরাপিস্টের সহায়তায় শরীরের বিভিন্ন অঙ্গে যোগাসনের মতো স্ট্রেচিং করা হয়। প্রাচীন বৌদ্ধ চিকিৎসা পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি এই থেরাপিকে অনেক সময় ‘অলস মানুষের যোগব্যায়াম’ বলা হয়। এটি মূলত শরীরের প্রেসার পয়েন্টগুলোতে কাজ করে পেশির ক্লান্তি দূর করে এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে।
থাই মাসাজ কেবল আরামদায়কই নয়, এটি শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে এবং দীর্ঘস্থায়ী ব্যথা বা মাইগ্রেন উপশমেও অত্যন্ত কার্যকর। থাইল্যান্ডের ব্যাংকক বা পাতায়াতে এই মাসাজ বিশ্বজুড়ে জনপ্রিয়, যেখানে পর্যটকদের জন্য খরচ পড়ে ৪০০ থেকে ৫০০ বাথ। শরীরের এনার্জি ফ্লো সক্রিয় করার মাধ্যমে এটি হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং গভীর ঘুমে সহায়তা করে। তবে পিঠ বা ঘাড়ের গুরুতর সমস্যা থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই থেরাপি গ্রহণ করা উচিত।

