ASTRO: সিংহের পেশাদারিত্বে উন্নতি, কন্যার সংসারে সুখ! জানুন শনিবারের রাশিফল – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার। কেমন কাটবে আপনার আজকের দিনটি? চাকরি, ব্যবসা নাকি স্বাস্থ্য— কোন দিকে নজর দিতে হবে বেশি? দেখে নিন আজকের রাশিফল:
মেষ: পরিশ্রমের সুফল পাবেন। নতুন স্টার্টআপের জন্য দিনটি শুভ, তবে লেনদেনে সতর্ক থাকুন। আলস্য কাটিয়ে কাজে মন দিন।
বৃষ: সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুদের থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে, তবে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
মিথুন: আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। জমি বা সম্পত্তি সংক্রান্ত সুফল মিলবে। কর্মক্ষেত্রে আপনার স্মার্ট ওয়ার্কিং প্রশংসিত হবে।
কর্কট: নতুন চাকরির সুযোগ বা বড় কোনও চুক্তিতে সই হতে পারে। সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। গোপন পরিকল্পনা বজায় রাখুন।
সিংহ: পেশাদারিত্ব বাড়বে এবং অমীমাংসিত কাজ শেষ হবে। তবে আলস্যের কারণে সুযোগ হাতছাড়া হতে পারে। প্রেম ও যাত্রাযোগ শুভ।
কন্যা: দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। দূর থেকে ভাল খবর আসতে পারে। তবে কথা বলার সময় সংযত থাকুন এবং আবেগ নিয়ন্ত্রণ করুন।
তুলা: ধর্মীয় কাজে মন দেবেন। পরিবারের পক্ষ থেকে সুখবর আসতে পারে। ব্যক্তিগত বিষয়ে আপনার স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক: বিবাহযোগ রয়েছে। অচেনা কাউকে টাকা ধার দেবেন না। ভ্রমণে সতর্কতা জরুরি। পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাতে মন ভাল হবে।
ধনু: সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। তবে কর্মক্ষেত্রে কিছুটা হতাশা আসতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ কঠোর পরিশ্রমের দিন।
মকর: বিদেশে কর্মরতদের জন্য দিনটি শুভ। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। ধারাবাহিকতা বজায় রাখলে ক্যারিয়ারে লক্ষ্য পূরণ হবে।
কুম্ভ: ক্যারিয়ারে সাফল্যের যোগ। সন্তানের পক্ষ থেকে সুখবর পেতে পারেন। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আজ দূরে থাকাই শ্রেয়।
মীন: মানসিক চাপ কমবে। শিক্ষার্থীরা পড়াশোনায় সাফল্য পাবেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন এবং কর্মক্ষেত্রে সতর্ক থাকুন।

