লেটেস্ট নিউজ

বালুরঘাটে কংগ্রেসের বিক্ষোভ: এসআইআর ইস্যুতে উত্তাল মহকুমা শাসকের দপ্তর – এবেলা

এবেলা ডেস্কঃ

এসআইআর হেয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে বৃহস্পতিবার বালুরঘাটে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে জমায়েত হয়। বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাধারণ মানুষকে অযথা হেনস্থা করার অভিযোগ তুলে সরব হন।

জেলা কংগ্রেস সভাপতি তপনক্রান্তি (গোপাল) দেব ও প্রাক্তন সভাপতি স্বপন বিশ্বাসের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। অবিলম্বে এই হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *