লেটেস্ট নিউজ

রাজ্যে কি আজ প্রকাশ পাবে না তথ্যগত অসঙ্গতির তালিকা? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের কথা ছিল। তবে নির্বাচন কমিশনের দিল্লির দফতর থেকে শুক্রবার রাত পর্যন্ত বুথ ও বিধানসভাভিত্তিক প্রয়োজনীয় নথি না পৌঁছানোয় আজ এই তালিকা প্রকাশ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কমিশন সূত্রে খবর, দিল্লি থেকে তালিকা আসার পর তা ছাপিয়ে পঞ্চায়েত, ব্লক ও পুরসভা অফিসগুলিতে টাঙানো হবে। যদিও এই বিলম্বের কারণে শুনানির কাজ ব্যাহত হবে না বলে জানিয়েছে সিইও দফতর। শনিবার সকালেও নথি এসে পৌঁছালে বিকেলের মধ্যে তা প্রকাশের চেষ্টা চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *